Posts

Showing posts from February, 2019

607> ||- অনপেক্ষ -|| ( ছোট গল্প )

607>||- অনপেক্ষ -||   ( ছোট গল্প )                <---©-আদ্যনাথ---> মেয়েটিকে দেখতাম প্রতি বৎসর স্কুল বা ক্লাবের স্পোর্টসে সকল বিষয়ে প্রথম হতো। খুব স্মার্ট মেয়েটি।খুব সুন্দর স্বভাব। লেখা পরাতেও বেশ ভালো। খোজ নিয়ে জেনে ছিলাম, মেয়েটির নাম অনন্যা ওই আমাদের ঐ চার নম্বর গলির তিন নম্বর বাড়িতে থাকেন মদন বাবু। মদন কুমার তাঁতী। আমাদের খুব পরিচিত। তারই বরো মেয়ে অনন্যা। মদন বাবুর কেরানীর চাকুরী। মদন বাবু একটু বেশি বয়সে করেছিলেন  বিয়ে । গিন্নীর নাম ছিল গৌরী দেবী। ষোড়শী, রূপসী তন্বী। মদন বাবু স্বপ্নে ও ভাবেন নি, তিনি পাবেন এমন সুন্দর গিন্নী। ভালোয় ভালোয় পার হলো মধু যামিনী, এবার মদন বাবুর হলো খেয়াল, বংশ রক্ষা করার জন্য চাই সন্তান। তাই অনেক আদরে গিন্নী কে বলেন, ওগো গিন্নী দিয়ো একটা ছেলে সন্তান। বংশ রক্ষা করা ভীষণ দরকার, তাই করলাম বিয়ে তোমাকে। গিন্নী কি আর বলবে। দেখ ঠাকুরের কি ইচ্ছা। গৌরী বলেন এ তোমার কেমন খেয়াল বলো। বংশ রক্ষাই উদ্দ্যেশ্য কেবল। আমিকি সন্তান ধারণের কলই কেবল। হ্যাঁ গো হ্যাঁ বংশ রক...