Posts

Showing posts from January, 2021

617>|| দোষ তো আমার || D

 617>|| দোষ তো আমার ||  D                 <--©➽-আদ্যনাথ---> আজ ছোট্ট একটি ঘটনাকে ছোট গল্প হিসাবে লিখছি। এই লেখার কারন টা বলছি পরে, আগে ঘটনাটি লিখি। মনেপরে সেই 1971 সালের 28 সে ডিসেম্বর। আমরা আমাদের ক্লাসের পাঁচজন ছেলে ও তিনজন মেয়ে মিলে ঠিক করলাম 31 ডিসেম্বরে আমরা পিকনিক করবো মিতাদের বাড়ির বাগানে। নিমতার মাজেরহাটে মিতাদের বাড়িতে বেশ বড় বাগান আছে । বাগানে আম, জাম,কাঁঠাল প্রভৃতি নানান গাছ আছে। বেশ বড় বাগান। আমরা ঠিক করলাম ওই বাগানেই পিকনিক করব। সেইমতন চিন্তা করে আমরা সকলে মিতাদের বাড়িতে গিয়ে ওর মাকে আমাদের পিকনিকের কথা বললাম। মিতার মা এক কথায় রাজি হয়ে গেলেন। আমরা 30 তারিখে সমস্ত জিনিস জোগাড় করতে করতে  বিকেল হয়ে গেল। তরকারি বাজার ও মশলা পাতি সব কিনে জোগাড় করে রাখলাম। চিকেন ও মাছ সকালেই কিনব ঠিক করলাম। রান্না করার জন্য কয়লাও কিনে রাখলাম।  সেইসময় তো আর গ্যাস ছিলোনা, কয়লা বা কাঠের আগুনেই রান্না হত। কাঠে রান্না করা বেশ ঝামেলা সেই কারণে কয়লা কিনে রাখলাম এবং ডেকরেটরের থেকে কিছু ডেকচি, কড়াই ও তরকারি কাটাবার জন্য বঠি ও হাতা ইত্যাদ...