828>SV2=2024||-একমুঠ ভাত-||
628>SV2=2024 ||-একমুঠ ভাত-|| --ছোট গল্প (সত্য ঘটনা অবলম্বনে) <-----আদ্যনাথ----> 12/01/2025 সে অনেক দিন আগের কথা সাল তারিখ মনে নেই। সেদিন বিকেলে একলা হেটে চলছিলাম বালি ব্রিজের ফুট পাথ দিয়ে। (এখন যার নাম বিবেকানন্দ ব্রিজ)সে সময়ে তখন নিবেদিতাসেতু বা বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ইহনী। একটু আগেই বেশ জোরে এক পসলা বৃষ্টি হয়ে গেল। এখন অবশ্য আকাশ বেশ পরিষ্কার। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে গঙ্গার শোভা দেখছি। মনেহচ্ছে এখন জোয়ারের টান চলছে, তাই গঙ্গার জল টই টুম্বুর। আর একটু জল বাড়লেই মনে হয় দুইকুল ছাপিয়ে জল উপচে পড়বে। একপশলা বৃষ্টির পরে গঙ্গার জলে বিকেলের অস্তাচলে সূর্যের রক্তিম আলোর ঝলক যেন এক মায়া ময় মোহ সৃষ্টি করে চলেছে যেদিক থেকে চোখ ফেরানো দায়। নৌকা গুলি যখন উজানে বৈঠা বইছে তখন আলোর ঝটা যেন ছিটকে ছিটকে ছড়িয়ে পড়ছে। আমি একমনে গঙ্গার সেই শোভা দেখছিলাম। দূরে বেলুর মাঠের মন্দির দেখা যাচ্ছে। সেদিন বিবেকানন্দ ব্রিজ একলাই সামলে দিতো রেল পথ ও সড়ক পথ। সে যাই হোক এবার ফিরে যাই আসল কথায়। সেদিন হঠাৎ---একটি বাচ্চা মেয়ে, ...