614> || একটু গল্প ||--w
614> || একটু গল্প || <--©➽--আদ্যনাথ--> ( সত্য ঘটনার অবলম্বনে ) সেদিন নাগপুর থেকে ফিরছি বোম্বেমেলে। বহু চেষ্টা করেও কোন এসি ক্লাসের টিকিট পাইনি।নন এসি থ্রিটিয়ারে কোনমতে একটা টিকিট যোগাড় হয়েছিল।নাগপুর স্টেশনে দাঁড়িয়ে আছি ,ট্রেন আসবার খবর হয়ে গেছে। হঠাৎ কেউ আমার পিঠে টোকা মারল।আমি ঘুড়ে দেখতেই চিনতে পারলাম দিলীপ কে। দিলীপ আমার বন্ধু ,জানতাম যে ও রেলের টিটি এবং বিলাসপুর থাকে।আমি বেশ আনন্দ অনুভব করলাম এই ভেবে যে দিলীপের ডিউটি এই ট্রেনে, তাই ও যেভাবেই হোক একটা ব্যবস্থা করে দেবে।যেমনি ভাবা তেমনি দিলীকে বলতেই, আমাকে ফাস্ট এসি র একটা সিটে বসিয়ে দিল।এবং আমার টিকিট টা নিয়ে একটা টিকিট বানিয়ে দিল। আমিও এতে খুশি হলাম। কিন্তু সেদিন বোধহয় আমার ভাগ্য প্রসন্য ছিল না তাই মাঝ রাস্তায় ইঞ্জিন খারাপ হবার কারনে ট্রেন টি দাঁড়িয়ে গেল। তবুও কোনমতে ট্রেনটি বিলাস পুর পর্যন্ত আসলো প্রায় ছয় ঘন্টা দেরিকরে। আমি দিলীপের পরামর্শে বিলাস পুড়ে ব্রেকজারনি করলাম। দিলীপ নিজে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট স্টাম্প করিয়ে আনলো।স্টেশনে দিলীপ নিজের কিছু কাজ সেরে আমাকে নিয়...