621>|| অসহায় ||
621>||অসহায় || <---আদ্যনাথ---> সেই বেকারির মাঠের পাশে থাকতো জিতেন লোহার। ছোট বেলাথেকে আমরা ওনাকে লোহাদা বলেই ডাকতাম। বড়রা অবশ্য ওনাকে জিতেন বলেই ডাকতো। কিন্তু আমাদের কাছে উনি ছিলেন লোহাদা। লোহার মতন শক্ত শরীর। মাঝে মাঝেই হাতের টাইসেফ বাইসেফ গুলি ফুলিয়ে দেখতো আমাদের, কখনো সরু লোহার রডের একদিক দেওয়ালের লাগিয়ে আর এক দিক নিজের গলার নীচে লাগিয়ে চাপ দিয়ে বেকিয়ে দিতেন। তাইতো আমরা লোহাদা বলেই ডাকতাম। লোহাদা ভীষণ ভালো মানুষ। সব সময়েই হাসতেন। সব সময়েই আমাদের বলতেন আমরা যেন ঝগড়া মারামারি নাকরি। কোন কাজ করাকে পারবোনা বলে বা ভেবে যেন আমরা এড়িয়ে না যাই। সব কাজ করতে হয় হাসি মুখে। ওনার বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল খুব ভালো পেয়ারা হতো। আমরা দুপুরে গিয়ে ঢিল মেরে পেয়ারা পারতাম। ওনার বাড়ির লোকেরা আমাদের পেয়ারা পাড়তে দেখলেই ভীষণ বকাবকি করতেন। লোহাদা কিন্তু কোনদিন বকতেন না বরঞ্চ উনি নিজেই পেয়ারা পেরে দিতেন। আমাদের ভীষণ ভালো বসতেন। সেদিন তাড়াতাড়ি হাঁটছি ,তবুও ভাবছি স্ট্যান্ডে রিক্সা থাকলে হয়। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হ...