612>|| মায়ের দান ।।
612।। মায়ের দান ।। <---------আদ্য নাথ --------> আমি রোজ সকালে বিকেলে একটু পান খেতে কালিতলা মোড়ে যাই। কদিন ধরে লক্ষ কিরছি একটি মেয়ে আন্দাজ করি ২৫--৩০ বৎসর বয়েস হবে, কথা বলতে পারেনা, শরীর রুগ্ন, হাঁটতেও পারে না চারটি বিয়ারিং লাগিয়ে পিঁড়ির মতন বসবার জায়গা এমন এক গাড়ি হাত দিয়ে ঠেলে ঠেলে চলে ,ভিক্ষা চায় না শুধু খাবার চায়। দেখে বেশ কষ্ট লাগলো। তাই ওকে আভা মিষ্টান্ন ভান্ডার থেকে পরোটা আর তরকারি খেতে দিলাম। খুব আনন্দ করে চারখানা পরোটা খেলো। তারপরে আর কিছুই খেতে চাইলোনা। রসগোল্লা সাধলাম ও নিলোনা ইশারায় দেখালো পেট ভোরে গেছে। ও আকাকে নমস্কার জানিয়ে ওই মেথর পট্টির দিগে চলে গেল। আমি পানের দোকানে আমার পান সাজাতে বলে জিজ্ঞাসা করলাম ,মেয়েটি ঐদিকে কোথায় গেল ? ওকি ওইদিগে থাকে ? পান দোকান দাড় তপন বললো হ্যা হিন্দুস্থান মিলের ওই ভাঙা মেশিন ঘরটাতে কদিন ধরে থাকছে। তবে কোথাথেকে এসেছে কেউ জানেনা , ও কিন্তু ভিক্ষা চায় না শুধু খাবার চায়। খাবার পেলেই ওই মেশিন ঘরে গিয়ে শুয়ে থাকে। দুপুরের দিগে বেরহয়ে কাগজ প্লাস্টিক কুড়ায়। ...