Posts

Showing posts from September, 2020

615> || ভুল সবাই করে ||

   615> || ভুল সবাই করে ||                  <--©➽--আদ্যনাথ--> কারুর ভুল খুঁজে তা প্রকাশ করা  মোটেও কোন কৃতিত্বের নয়। বরঞ্চ কৃতিত্ব সেটাই উচিত করা, কারুর ভুল শোধরাতে  তাকে সময়,সুযোগ দিয়ে সাহায্য করা। ( জীবনের এক টুকরো কথা। বিশেষ কারণে জায়গা, কোম্পানি,ও মানুষের নাম গুলি কাল্পনিক ) চারদিন হল রিটায়ার করেছি। নিজের কোয়াটারে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। বন্ধু বলতে ইঞ্জিনিয়ার মিত্র, এরিয়া মেনেজার ডাফরিন। পি,এস, টু জি এম খোশলে,টেকনিশিয়ান পিল্লাই,ব্যারিস্টার ঘোষ, সকলের ইচ্ছা আজ আমার কোয়াটারে দিনের লাঞ্চ করবে একসাথে। মজাই হবে তবে ভোলার (মানে আমার রান্নার ঠাকুর,)প্রথমে একটু রাগ দেখালেও পরে নিজেই সকল সামলে সাথে আমার সকল জিনিষ গুছিয়ে প্যাক করতে সাহায্য করেছে। তার পরের দিন ট্রাক আসবে , কোলকাতাতে পার্মানেন্ট শিফ্ট করে যাব নিজের বাড়িতে। গত কাল রাত্রেই বাজার করে রেখে ছিলাম। দের কিলো ওজনের দুটো ইলিশ। দুই কিলো চিকেন ও কিছু তরকারি বাজার। আজ সকলের ইচ্ছা খিচুড়ি ,ইলিশ মাছ ভাজা ও চিকেন কষা হবে। তখন সবে সকাল 10 টা বাজে।  ভোলার রান্নার ...