611>।। রত্ন খুঁজে পাওয়া ।।----W
।। রত্ন খুঁজে পাওয়া ।। <---------আদ্য নাথ --------->. সেদিন 1978 সালের শীত কাল। আমি সদ্য নাগরপুর থেকে বদলি হয়ে মধ্য প্রদেশের অনুপপুরের ধানপুরি কলিয়ারি অঞ্চলে এসেছি। বিকেল বেলা আমি আর আনোয়ার বাজারের দিকে গিয়েছিলাম ,কিছু সবজি কিনতে। জানুয়ারি মাস তাই বেশ শীত লাগছিল।ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। হঠাৎ ঝর বৃষ্টি শুরু হোল। সেদিনের সালটা মনে আছে,তারিখ ভুলে গেছি । আসলে এই ঘটনা নিয়ে কোনদিন লিখবো সেটা মোটেও ভাবিনি। নয় বৎসর হল চাকুরী থেকে অবসর নিয়েছি। আজকাল রাত্রে ভালো ঘুম হয় না।তাই অনেক পুরনো স্মৃতি জেগে ওঠে মনে । সেদিনের বৃষ্টিতে কাকভেজা হয়ে,কোন উপায় না পেয়ে একটি দোকানে আশ্রয় নিতে হোল। বৃষ্টি আর থামতে চায়না।অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল ।বৃষ্টি একটু কম হতেই, দোকানদার দোকান বন্ধ করবে তাই বাধ্য হয়ে আমরা বৃষ্টিতে ভিজেই রওনা দিলাম। পথে আবার জোরে বৃষ্টি নামলো। আনোয়ারের চিন্তা ওর বউ চিন্তা করবে। আমিতো ব্যাচেলার, তাই পিছু টান নাই ।চিন্তা করারও কেউ নাই। বৃষ্টি জোর হতেই দৌড়ে গিয়ে একটা ঘাঙা একচালায় উঠলাম টিনের ছাউনি তাও অজস্র ...