Posts

Showing posts from February, 2021

618> || এক জন্ম দিন ||

   618>|| এক জন্ম দিন ||               <-©➽-আদ্যনাথ-> সেদিন যাচ্ছিলাম মালকেরার পথে, হঠাৎ দেখা সোমেনের সাথে, সোমেন মালকেরা স্টেশনের কাছেই থাকে। সোমেন আমাকে দেখে রকটু অবাকই হয়েছিল। কারন আমার ঐদিকে যাবার কোন কারণই নাই। এমনিতেও সত্যি আমার ঐদিকে যাবার কোন কারন ছিলনা, তবে একটি কারণ নিশ্চই ছিল, আর সেটা হলো উমাশঙ্করের সাথে একটু দেখা করতে এসেছিলাম। উমাশঙ্কর আমাদের সাথেই ডিউটি করে, প্রকৃত পক্ষে উমাশঙ্কর আমাদের শিফটের এটেনডেন্স ক্লার্ক। সোমেনকে আমি সেই কথাই জানালাম। যাইহোক এরপরে আমি জানতে চাইলাম টাটা কলিয়ারির পুরণ কোয়াটার গুলি কোনদিকে। এমন কথা জিজ্ঞাসা করতে সোমেন বেশ একটু অবাক হয়ে আমাকে ওই দিকে যাবার রাস্থা দেখিয়ে দিল। আমি সোমেন কে অনুরোধ করলাম আমার সাথে যাবার জন্য। সোমেন  রাজি হয়ে জাওয়াতে আমরা দুইজনে টাটা কলিয়ারির কোয়াটারের দিকে চললাম। সেখানে গিয়ে দেখা হল হরিপদ বাবুর সাথে। আমাদের প্রজেক্টের কাছে হরিপদবাবু রোজ আসতো বাদাম ভাজা নিয়ে। আমরা অনেকেই রোজ ওনারথেকে বাদাম কিনে খেতাম। এখানে হরিপদ বাবুকে এখানে দেখে বেশ একটু আশ্চর্য হলাম। উনি আমাকে দেখ...