Posts

Showing posts from August, 2021

620>| | স্বাস্থ্য সচেতনতা ||

    620>|| স্বাস্থ্য সচেতনতা ||                 <---আদ্যনাথ---> বাজারে দুই  জন ভদ্র লোক আলুর দোকানিকে বলছেন- "আলুতে এতো রঙিন মাটি মেশান কেন?" আলুর দোকানদার শুনে  চুপ করে শুধু হাসলেন। কিন্তু আমি চুপ থাকতে পারলামনা তাই  বললাম, দাদারা ঐযে মিষ্টির দোকানে এতো রং বে রং এর মিষ্টি, ঐযে মাছের দোকানে ফর্মালডিহাইড্রেডের ব্যবহার, মাছ কে তাজা রাখতে, তার জন্য কিছু চিন্তা করেন কি? উত্তর এলো " অতসকল সরকার ও প্রশাসন দেখবে"। আমি কি আর বলি অতসকল প্রশাসন দেখবে,আর আমরা আলুর মাটি দেখবো। বেশ বেশ সুন্দর চিন্তা। মিষ্টিতে অখাবারে রং দিলে সেগুলি বিষাক্ত হয়ে ওঠে। মাছে যে ফর্মালডিহাইড্রেড ব্যবহার হয় সেই ফর্মালডিহাইড্রেড আসলে কি কাজে জানেন কি-----/? মানুষ মরে গেলে দেহ বা ল্যাবরেটরিতে পশুদের দেহ যাতে পঁচে না যায় তার জন্য ব্যবহার হয় এই ফর্মালডিহাইড। আর আলুতে মাটিনা মেশালে আলু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।তাই আমরা আলুর রং দেখে চিন্তা  করবো। আর রঙিন মিষ্টি আর  ফর্মালডিহাইড দেওয়া মাছ কিনে আনন্দে খাব। কি অপূর্ব চিন্তা।   স্বাস্থ্য সচেতনতার ...

619>|| সর্বংসহা ||

       619>|| সর্বংসহা ||                <---আদ্যনাথ----> একটা ছাগলের পেছনে তারা করে  চিৎকার করতে করতে ছুটে চলেছে দুটি বাচ্চা মেয়ে। বড়মেয়েটির বয়স পাঁচ কি ছয়  আর ছোটটির চার বছর হবে, বোধহয়। ওরা দুজনে ছাগল টিকে জাপটে ধরে মুখ থেকে অ্যালুমিনিয়ামের হাড়িতে ছাড়িয়ে নেবার জন্য প্রাণ পনে টানাটানি করছে। এমন দৃশ্য দেখে প্রথমে বেশ মজা লাগছিল। একটু পরেই বুঝলাম ওই ছাগলের মুখ থেকে ওই হাড়িটা ছাড়িয়ে নেবার মতন শক্তি নাই ওই বাচ্ছা মেয়ে দুটির। আমরা দৌড়ে গিয়ে ছাগলটাকে তাড়িয়ে হাড়িটা ওদের হাতে দিয়ে দিলাম। হাড়িটা পেয়েই ওরা কান্না জুড়ে দিল। এমন ঘটনাতে  একটু অবাক হয়ে ওদের জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমরা কাঁদছো কেন , ওরা যা বললো সেটা শুনে আমরা সকলে স্তম্ভিত হয়ে গেলাম।  ওই হাড়িতে ওদের দুপুরে খাবার জন্য পান্তা ভাত ছিল। সেই পান্তার সবটাই ছাগলে খেয়ে নিল। ধানবাদের কাত্রাস চারনম্বর এরিয়াতে আমাদের নুতন প্রজেক্ট শুরু হবার থেকেই আমার ডিউটির মাঝে বা টিফিনের সময়  এই রামজীর চায়ের দোকানে সকলে মিলে চা খতে যেতাম। চায়ের দোকানের উল্টো দিকে...