620>| | স্বাস্থ্য সচেতনতা ||
620>|| স্বাস্থ্য সচেতনতা ||
<---আদ্যনাথ--->
বাজারে দুই জন ভদ্র লোক আলুর
দোকানিকে বলছেন- "আলুতে এতো রঙিন মাটি মেশান কেন?"
আলুর দোকানদার শুনে চুপ করে শুধু হাসলেন।
কিন্তু আমি চুপ থাকতে পারলামনা তাই বললাম,
দাদারা ঐযে মিষ্টির দোকানে এতো রং বে রং এর মিষ্টি, ঐযে মাছের দোকানে ফর্মালডিহাইড্রেডের ব্যবহার, মাছ কে তাজা রাখতে, তার জন্য কিছু চিন্তা করেন কি?
উত্তর এলো " অতসকল সরকার ও প্রশাসন দেখবে"।
আমি কি আর বলি অতসকল প্রশাসন দেখবে,আর আমরা আলুর মাটি দেখবো।
বেশ বেশ সুন্দর চিন্তা।
মিষ্টিতে অখাবারে রং দিলে সেগুলি বিষাক্ত হয়ে ওঠে।
মাছে যে ফর্মালডিহাইড্রেড ব্যবহার হয় সেই ফর্মালডিহাইড্রেড আসলে কি কাজে
জানেন কি-----/?
মানুষ মরে গেলে দেহ বা ল্যাবরেটরিতে পশুদের দেহ যাতে পঁচে না যায় তার জন্য ব্যবহার হয় এই ফর্মালডিহাইড।
আর আলুতে মাটিনা মেশালে আলু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।তাই আমরা আলুর রং দেখে চিন্তা করবো। আর রঙিন মিষ্টি আর ফর্মালডিহাইড দেওয়া মাছ কিনে আনন্দে খাব।
কি অপূর্ব চিন্তা।
স্বাস্থ্য সচেতনতার কি অপূর্ব চিন্তা,
এমন ভাবনা ভাবলেও আমরা নিজেদের শিক্ষিত বলতে লজ্জা করে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
অনেক পুরোন লেখাটিকে
নুতন করে লিখলাম।
==========================
Comments
Post a Comment