606>||-মানুষ মানুষের জন্য-||
606>||-মানুষ মানুষের জন্য-|| <---©----আদ্যনাথ---> সেদিন যাচ্ছিলাম তেঘরিয়া, ডানলপ থেকে DN2 বাসটা একটু ভিড় কম দেখে উঠে পড়লাম। হলদিরাম স্টপেজে নামলাম, তারপর হেটেই তেঘরিয়ার দিগে রওনা দিলাম। মনে হোল একটু খিদে পেয়েছে। ভাবলাম এখন এগারটা বাজে, সকাল থেকে কিছুই খাই নি। প্রেসারের ওষুধ টা খেতে হবে।তাই একটু কিছু খেতে হবে। ব্রিজের নীচে অনেক খাবারের দোকান। একটা দোকান থেকে ডিম পাউরুটি খাচ্ছিলাম। হঠাৎ নজরে পড়লো , রাস্তার ধারে এক মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে ভিক্ষা করছে এবং ঠিক তার পাশেই বসে একটি বাচ্চা মেয়ে একটি বই নিয়ে খাতায় কি জেন লিখছে।একটু কৌতূহল হল। জানতে ইচ্ছা হল বাচ্চাটি কি লিখছে এক মনে। আমার টিফিন খাওয়া শেষ করে ওষুধ টা খেয়ে , একটু লিকার চা খেয়ে (যদিও এখানে লিকার চা কেউই বানাতে চায় না অনেক বলে কয়ে কোন মতে একটু লাল চা বানা করিয়ে খেয়ে নিলাম)।কারন আমি দুধ চা খেতে পারি না।দুধ চা খেলেই আমার গ্যাস হয়।তাই কষ্ট অনেক কষ্টে একটু লাল চা জোগাড় করে খেয়ে নিলাম। এবারে আমার কৌতূহল মেটাতে ওই ভিখারিনি...