603>||আজ 12ই ফেব্রুয়ারি দুইটি বিপরীত ঘটনার স্বাক্ষী।
603>||আজ 12ই ফেব্রুয়ারি দুইটি বিপরীত ঘটনার স্বাক্ষী।
<--©----আদ্য নাথ------->
এক মনীষীর জন্মদিন।
অন্য জনের মৃত্যু দিন।
আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মের 155 বৎসর। স্বামীজীর জন্ম 12ই জানুয়ারি1863সালে, এবং
মৃত্যু 4 জুলাই 1902 সালে মাত্র 39 বৎস ছিলেন এই ধরা ধামে।বিবেকানন্দের এই জন্মদিনের অতি আনন্দের দিনে আরেকটি দুঃখ জনক ঘটনার কথাও আমাদে মনকে ভারী করে তোলে।
আজকের দিনটা কেন বিশেষ জিজ্ঞাসা করলে শতকরা নিরানব্বই ভাগ ভারতীয় উত্তর দেবেন বিবেকানন্দের জন্মদিন ৷ কিন্তু বিশ্বাস করুন দু'একজন এমনও আছেন যাদের কাছে আজকের দিনটা অন্য কারণে বিশেষ ৷
আজ মাস্টার দা সূর্য সেনের মৃত্যু দিন৷
( মাস্টার দা সূর্য সেনের জন্ম 22শে মার্চ 1894,
ডাকনাম ছিল কালু।
মৃত্যু 12ই ফেব্রুয়ারি 1934, মাত্র 40 বছর বয়সে। )
আজ 12ই ফেব্রুয়ারি তাকে ফাঁসি দিয়েছিলো তৎকালীন বৃটিশ সরকার ৷ বলা ভুল হলো বোধহয়, তাকে নয় তার মৃতদেহ কে ফাঁসি দেওয়া হয়েছিলো আজ ৷ মৃত্যু তার আগেই হয়েছিলো জেলের ভিতর অকথ্য অত্যাচারে ৷
শুধু লোক দেখানো ফাঁসি দেওয়া হয়েছিলো তার প্রাণহীন দেহকে ৷ অনেকে অবশ্য বলেন তাকে অচেতন অবস্থায় ফাঁসি দেওয়া হয়েছিলো ৷
মৃত্যুর আগে কি করা হয়েছিলো তার সাথে ? পিটিয়ে শরীরের সমস্ত হাড় ভেঙে দেওয়া
হয়েছিলো ৷ ভারী কিছু দিয়ে আঘাত করে ভেঙে দেওয়া হয়েছিলো তার সব কটা দাঁত ৷ উপড়ে ফেলা হয়েছিলো হাত ও পা এর সমস্ত নখ ৷ তৎকালীন বৃটিশ সরকার এমনই বর্বর আচরণ করেছিলো ৷ এমন কি মৃত্যুর পর তার দেহ তুলে দেওয়া হয়নি তাঁর আত্মীয় পরিজনদের হাতে, ছুঁড়ে ফেলা হয়েছিলো সমুদ্রের বুকে, ঠিক যেভাবে
আমরা ছুঁড়ে ফেলি কোনো আবর্জনা কে
ডাস্টবিনে ৷ তেমনভাবে ৷
চট্টগ্রাম সশস্ত্র বিপ্লবের এই নেতা যিনি আজীবন স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ভারতের, যিনি প্রাণের মায়া না করে যুদ্ধ চালিয়েছিলেন অপরাজেয় বৃটিশদের সাথে মুখোমুখি দাঁড়িয়ে ৷ যিনি সাধারণ একজন স্কুল শিক্ষক হয়ে দেশ এর জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন অগণিত ছাত্রদের, তিনি কোনোদিনই ধরা পড়তেন না হয়তো ! কিন্তু সবই অদৃষ্ট ! অর্থ, পুরস্কার, উপাধি এসবের লোভে তার বিশ্বাসভাজন অনুচর নেত্র সেন বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দিয়েছিলেন ৷
সেই নেত্র সেন এর অবশ্য বেশীদিন আর ধরাধামে থাকা সম্ভব হয়নি এবং অর্থ, পুরস্কার কিছুই পাওয়া সম্ভব হয়নি কারণ মাস্টারদার অনুগামী এক বিপ্লবী যার নাম আজও আমরা জানিনা তাঁর দ্বারা নেত্র সেন খুন হয় কিছুদিন পরেই ৷ সেই বিপ্লবীর নাম জানতেন একমাত্র নেত্র সেন এর স্ত্রী, যিনি কোনোদিন সেই নাম প্রকাশ করেননি, কেন জানেন! কারণ তিনি মাস্টারদার আদর্শে অনুপ্রাণিত ছিলেন ৷ বিশ্বাস করতেন দেশ প্রেমের কাছে বাকি সব তুচ্ছ ৷
আসুন বিবেকানন্দের জন্মদিনের আনন্দ তো অনেক হলো, আমরা নাহয় খানিকক্ষণ মৌন থাকি বিষাদে , মাস্টারদার কথা ভেবে ৷
==============================
মাস্টারদার শেষ চিঠি ।
তিনি লিখেছিলেন তাঁর বন্ধুর উদ্যেশ্যে।-----
His last letter written to his friends said: "Death is knocking at my door. My mind is flying away towards eternity ...At such a pleasant, at such a grave, at such a solemn moment, what shall I leave behind you? Only one thing, that is my dream, a golden dream-the dream of Free India.... Never forget the 18th of April,1930, the day of the eastern Rebellion in Chittagong... Write in red letters in the core of your hearts the names of the patriots who have sacrificed their lives at the altar of India’s freedom."
================================
【--anrc-12/02/2018--】
【=রাত্রি:01:08:22=】
【=কোলকাতা -56=】
||========================||
Comments
Post a Comment