Posts

630> || প্রতিবন্ধকতা জীবনকে থামায় না |

630> || প্রতিবন্ধকতা জীবনকে থামায় না  ||                <---আদ্য নাথ---->     সত্য ঘটনা অবলম্বনে একটু  স্মৃতিচারণ। মেশিন চালু করে জিপিটা নিয়ে পৌঁছে গেলাম শর্মাজির হোটেলে । হোটেলে  লোকজন খুব বেশি নেই। আসলে অনেক বেলা হয়ে গেছে তাই হোটেল প্রায় খালি। দুপুর আড়াইটা বাজে বিষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাবার সময় পাইনি। কাজের ভিষিন চাপ ছিল ভোর রাত্রেই ব্রেকডাউনের খবর পেয়ে ছুটে আসতে হয়েছে। এটা নিরামিষ হোটেল । তাই আমি রুটি তরকারি ও সাদা দইয়ের অর্ডার করলাম। হোটেলের ছেলেটা বিলাস আমায় জন্য খাবারের খালি আনতেই আমার চোখে পড়লো এক কোনায় একটি মেয়ে গুটি শুটি মেরে বসে আছে।  আমি শর্মাজীকে বললাম ওই মেয়েটি কে কেন ওভাবে বসে আছে। শর্মাজী বললেন ও কয়েকদিন ধরে রোজ আসছে। হোটেলের শেষ বাঁচা কুচা খাবারও নিয়ে যায়, বোধহয় ওর বাড়ির জন্য। আমরাতো বাঁচা খাবার ফেলেই দিতাম তাই ফেলে না দিয়ে ওকে দিয়ে দি। এই কথা শুনে আমি বেশ একটু অবাক হয়েই মেয়েটিকে কাছে ডাকলাম। দেখে মনে হয় এই 12 কি 13 বয়স হবে। আকি প্রথমে জিজ্ঞাসা করলাম কিরে কিছু খাবি। মেয়েটি কোন কথা না...

629>|| ছোট গল্প অঙ্ক টিচার ||

      629>||  ছোট গল্প অঙ্ক টিচার ||             <----আদ্যনাথ----> আমার বন্ধু  সুদর্শন থাপা, ওরা নেপালের বাসিন্ধা, তবে ভারতেও ওদের কিছু আত্মীয় স্বজন থাকে। ওর মামা ধীমান সা  ধানবাদে আমাদের প্রজেক্টেই কাজ করতো হঠাৎ এক দুর্ঘটনায় ধীমানের মৃত্যূহবার কারনে সুদর্শন আমার সাথেই থাকত। আমি নিজে ওর একটা চাকরির জন্য চেষ্টা করে সব ব্যবস্থাও করে ফেলেছিলাম কিন্তু সুদর্শন কিছুতেই চাকরি করতে চাইল না। ও নিজে একজন ইঞ্জিনিয়ার লার্সন টুবরো তে কাজ করতো। কিন্তু সে চাকরি ওর ভালো লাগেনি কারণ ও নিজে ব্যবসা করবে বলে চাকরিতে ওর মন নেই। ও বলে ব্যবসা করতেই ওর পছন্দ। সুদর্শন আমারই সমবয়সী ও নেপাল ভুটান থেকে ছাতা, সোয়েটার এইসব নিয়ে এসে ধানবাদে বিক্রি করতো। আমরা সকলেই ওকে বিভিন্ন প্রজেক্ট ও আসে পাশের কলিয়ারিতে  সকলের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ও নিজে আমার সাথে থাকতেই ভালো বসত। ও বেশ বুদ্ধিমান ও সুন্দর স্বভাবের জন্য সকলেই ওকে ভালোবাসত। ও যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেবিষয়ে ওর এতটুকুও গর্ব বোধ নাই। ওর মামা মারা যাবার পরে হঠাৎ একদিন ও দেশে মানে নে...

628>||-একমুঠ ভাত-||

 628>||-একমুঠ ভাত-|To SV2 Souvenir 2025 --ছোট গল্প (সত্য ঘটনা অবলম্বনে)          <-----আদ্যনাথ---->             12/01/2025 সে অনেক দিন আগের কথা সাল তারিখ মনে নেই। সেদিন বিকেলে একলা হেটে চলছিলাম বালি ব্রিজের ফুট পাথ দিয়ে। (এখন যার নাম বিবেকানন্দ ব্রিজ)সে সময়ে তখন নিবেদিতাসেতু বা বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ইহনী। একটু আগেই বেশ জোরে এক পসলা বৃষ্টি হয়ে গেল। এখন অবশ্য আকাশ বেশ পরিষ্কার। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে গঙ্গার শোভা দেখছি। মনেহচ্ছে এখন জোয়ারের টান চলছে, তাই গঙ্গার জল টই টুম্বুর। আর একটু জল বাড়লেই মনে হয় দুইকুল ছাপিয়ে জল উপচে পড়বে। একপশলা বৃষ্টির পরে গঙ্গার জলে বিকেলের অস্তাচলে  সূর্যের রক্তিম আলোর ঝলক যেন এক মায়া ময় মোহ সৃষ্টি করে চলেছে যেদিক থেকে চোখ ফেরানো দায়। নৌকা গুলি যখন উজানে বৈঠা বইছে তখন আলোর ঝটা যেন ছিটকে ছিটকে ছড়িয়ে পড়ছে। আমি একমনে গঙ্গার সেই শোভা দেখছিলাম। দূরে বেলুর মাঠের মন্দির দেখা যাচ্ছে। সেদিন বিবেকানন্দ ব্রিজ একলাই সামলে দিতো রেল পথ ও সড়ক পথ। সে যাই হোক এবার ফিরে যাই আসল কথায়। সেদিন হঠাৎ---একটি বাচ...

627>এক বর্ষার রাত::-

       627>এক বর্ষার রাত::-       ছোটগল্প::--(সত্য ঘটনা অবলম্বনে)                     25/08/2024               <---আদ্যনাথ----> এক বর্ষার রাত::--- মধ্যপ্রদেশের বিলাস জেলার  কোরবা অঞ্চলের যাবার রস্থায়, জঙ্গলের ভেতরে চলছিলাম একলা শুনেছি ওখানে এক অতি প্রাচীন সুন্দর মন্দির আছে, সেটি দেখবার জন্যই যাচ্ছিলাম । সুরাগাছার নামক জায়গায় ভীষণ ঘন জঙ্গলের মধ্যদিয়ে যাবার সময় হঠাৎ বৃষ্টি, বেশ জোরেই নামলো ঝম-ঝিমিয়ে।  এমনিতেই বিকেলের আলো বেশ কম,তার ওপরে জঙ্গল এলাকায় বিকেল মানেই রাত্রির অন্ধকার , এখন তো তার ওপরে আবার বৃষ্টি ,সেই কারণে বেশ ঘন অন্ধকার। বোধহয় রাত ভর ভিজতে হবে ! এছাড়া আর কোন উপায়ও নাই। মনেহচ্ছিলো না আসলেই ভালো হতো। কিন্তু মনের জেদ , মন্দিরটি দেখতেই হবে। একদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অগত্যা প্রবল বৃষ্টির মধ্যেই চলছি, জামা জুতো ভিজে একাকার। একটু এগোতেই দেখি একটি কুঁড়ে ঘর। এইটুকুতেই যেন ঈশ্বরের আশীর্বাদ চিন্তা করে ঢুকে পড়লাম ঘরে। খোলা বারান্দায় টিনের ছাউন...

626>||--দাদু ভাই--||

  626>||--দাদু ভাই--||                 15/05/2024             <---আদ্যনাথ--> দাদু ভাই, দাদুভাই দুবার ডাক শুনেই আমরা ছুটে যেতাম উঠোনে, মা ও আসতেন আমাদের সাথে। উনি আসলেই প্রথমেই আমরা জানতে চাইতাম কোথা থেকে আসছো বাজার, দোকান, কোথায় কি হোল,মা জানতে চায় অনিমারা (আমাদের মাসি) কেমন আছে এবং একটু গল্প শুনতে চাইতাম আমরা ওনার কাছে। হিন্দিমিশ্রিত বাংলায় কথা বলতো। কত গল্পই না জানতো। কি সুন্দর করে বলতো। হ্যা এই দাদুভাই আর কেউনয় একজন মহিলা ভিখারিনী রূপেই সকলের  কাছে পরিচিত। তবুও আমরা কোনদিন ওনাকে ভিখারি বলে ভাবতাম না, আমরা ভাবতাম উনি আমাদের মা এর কোন জানাশোনা বা আত্মীয়। সম্ভবত তিনি বাঙালি ছিলেন না। এখন বুঝতে পারি যতদূর মনেপরে ওনার কথা বলার টানে তিনি বিহার বিশেষত ছাপড়া এলাকার বাসিন্দা ছিলেন। এমনিতে মনেহবে তিনি ভিক্ষা কোরতেই আসতেন। এই ভিক্ষা বৃত্তির আড়ালে তিনি এপাড়া সেপাড়া ঘুরতেন ও আশেপাশে মা,মাসি দের ও ছেলে মেয়েদের খবরাখবর দিতেন। বেলঘড়িয়া থেকে আগরপাড়া, সোদপুর, আড়িয়াদহ,দক্ষিণেশ্বর এই বিস্তীর্ণ এলাকায় উনি ঘুরে ব...

625>|| জীবন যুদ্ধ ||

     || জীবন যুদ্ধ || তখন ক্লাস ফাইবে পড়ি সম্ভবত 1962 সাল বার বৎসর বয়স হবে। বাবার সঙ্গে বাজারে বেড়িয়েছি বাবা বাজার করবেন আর আমাকে একটু ডাক্তার দেখাবে , কদিন ধরে মাঝে মাঝেই পেটে ব্যথা হচ্ছে সেইকারনে বাবা আমাকে ডাঃ মুন্সীর ডাক্তার খানায় নিয়ে যাবেন আমাকে দেখতে। তখন সকাল ৯.৩০ মিনিটের মতন হবে। আজ রবিবার তাই স্কুল বন্ধ। কিন্তু হঠাৎ দেখি রাউৎ স্যার, আমার স্কুলের ইংরেজি মাস্টার, আমি ভীষণ ভয় পেয়ে বাবার পেছনে লুকবার চেষ্টা করলাম, কারন রাউৎ রাস্থা ঘটে যেখানে সেখানে কাউকে দেখলেই ইংরেজির টেন্স, বা যে কোন গ্রামের জিজ্ঞাসা করতে শুরু করবেন, উত্তর দিতে না পারলে রাস্তাতে ই শাস্থি দেবেন। চন্দন নামে আমাদের বয়সী একটি ছেলে  আজ আমাদের ক্লাসে ভর্তি হল।

624>|| आजकी शंदेश:----||

       624>|| आजकी शंदेश:----||  || समय और बुद्धिमत्ता ||                    <----आद्यनाथ----> समयको पहचाननाई श्रेष्ठ बुद्धिमत्ता। एक छात्र परीक्षा देते समय प्रत्येक मिनट के मूल्य को महसूस कर सकता है, नौकरी चाहने वाले को समय की कीमत महसूस होती है जब उसे कुछ मिनट देर से आने के लिए खारिज कर दिया जाता है, एक सामान्य ब्यक्ति समय के मूल्य को महसूस कर सकता है जब उनका ट्रेन तथा फ्लाइट कुछ मिनटों के लिए छुट जाता है। "बुद्धि एक गुण है जो कुदरती नहीं होता, बल्कि सिर्फ अनुभव के माध्यम से ही हासिल किया जा सकता है। कोई भी व्यक्ति जिसमें नई चीजों का प्रयास करने में और अपनी प्रगति पर चिंतन करने में रुचि है, वह बुद्धिमत्ता हासिल करने की क्षमता रखता है। जितना आप सीख सकते हैं सीख कर, अपने अनुभवों का विश्लेषण कर के और अपनी बुद्धिमत्ता का परीक्षण कर के आप एक बुद्धिमान व्यक्ति बन सकते हैं"। "समय" एक सामान्य शब्द लगता है,  लेकिन इसके महत्व बहुतई गम्भीर हैं। किउंकि समय को समझना बहुत मुश्किल है।  "समय" ही भिखारी को रा...