602>||-ছাত্র ও শিক্ষক------গল্প হলেও সত্যি-।|



602>||-ছাত্র ও শিক্ষক------গল্প হলেও সত্যি-।|


                            <--©----আদ্য নাথ------->


---এটি আমার শোনা গল্প।
এটি গল্প হলেও সত্য ঘটনা অবলম্বনে।
গল্পটি ভালো লেগেছে তাই যেটুকু মনে আছে সেটুকু লিখে রাখলাম--------
এক প্রতিষ্ঠানের অধক্ষ মহারাজের সাথে এক অভিজাত সম্ভ্রান্ত পরিবারের এক ছাত্রের সাথে কিছু কথোপকথন-------

মহারাজ:-- তোমরা কয় ভাই বোন ?
ছাত্র:--আমার একটা বোন,আমার থেকে দুই বছরের ছোট I
মহারাজ:-- তোমার মা কি করেন ?
ছাত্র:--মা কিছু করেনা,বাড়িতেই থাকে I বাবা চাকরি করে I সকাল ৮টায় যায় সন্ধ্যা ৬টায় আসে I
মহারাজ:-- ঠিক আছে,তোমার মা বাড়িতে কি করেন ?
ছাত্র:--সে রকম কিছু না I রান্না করে, আমাদের খেতে দেয়, আমার আর বোনের স্কুলব্যাগ গুছিয়ে দেয়, আমাদের জামা কাপড় ধুয়ে দেয় I এই আর কি I
মহারাজ:-- মা, সন্ধ্যা বেলা কি করেন?
ছাত্র:--আমাকে আর বোনকে পড়াতে বসায় I পড়া হয়ে গেলে, রান্না করে I
মহারাজ: তোমাদের বাবা তোমাদের পড়ান না ?
ছাত্র:--না, বাবা খুব ক্লান্ত থাকে I অফিস থেকে এসে, কিছু খেয়ে, পেপার ও অন্য বই পড়ে I
মহারাজ:-- তোমার মা, কতবার তোমাদের খেতে দেন?
ছাত্র:--(কিছুটা চিন্তা করে) আমাকে আর বোনকে চারবার করে, বাবাকে তিন/চার বার I
মহারাজ:--- তুমি নিশ্চই রাতে খাওয়ার পর, তোমার থালা তুলে, হাত ধোয়ার পর, নিজের বিছানাটা করো?
ছাত্র:--না,না, মা আমাদের কে এঁটো বাসন ধরতে দেয় না I বাড়িতে সবার বিছানা, মা ই করে I
এই টুকু হওয়ার পর, ছাত্রটি কে অস্থির হয়ে উঠলো I ছাত্রটির বুদ্ধিদীপ্ত চেহারা, আস্তে আস্তে মলিন হতে শুরু করলো I ছাত্রটির ছটপটানি প্রচন্ড বেড়ে গেলো I

মহারাজ:-- তোমার মা কখন ঘুমান?কতক্ষন ঘুমান উনি?
ছাত্র:--(কাঁচুমাঁচু হয়ে) আমি দেখিনা ঘুমাতে I আমি যখন ঘুমাতে যাই, মা জেগে থাকে I আবার সকালে জেগে দেখি, মা রান্নাঘরে কিছু করছে I
মহারাজ:-- তোমার মা, তোমাদের জন্য রান্না করেন,খেতে দেন,তোমাদের পড়ান,কাপড় ধোন,বিছানা করেন,তুমি কোনোদিন ওনাকে ঘুমাতেও দেখোনি I অথচ বলছো, তোমাদের মা কিছু করেন না !!!

না,ছাত্রটি এর কোনো উত্তর দিতে পারেনি I অঝোর ধারায় কেঁদে উঠলো I মহারাজ,ছাত্রটির কাছে এসে, তাকে বুকে জড়িয়ে ধরলেন I মহারাজ লোকশিক্ষা দিলেন I মায়ের কাজের কোনো সীমা নেই তবুও তাঁরা কিছুই করেন না !!!

এইতো আমাদের ঘরে "মা" এদের অবস্থান।
এমন "মা" এদের তথা সমস্ত মাতৃকুল কে জানাই, আমার সশ্রদ্ধ প্রণাম I
===============================

                                                                       【--anrc-09/12/2018--】
                                                                          【=রাত্রি:01:08:22=】
                                                                            【=কোলকাতা -56=】

                                                 ||========================||

Comments

Popular posts from this blog

618> || এক জন্ম দিন ||

626>||--দাদু ভাই--||

627>এক বর্ষার রাত::-