623>|| পুতুল খেলা ||
623>|| পুতুল খেলা ||
<----আদ্যনাথ--->
যতই করি আমার আমার,
আসলে কিছুই নয়যে আমার।
পুতুল খেলাতেই দিন চলে যায়,
তবুও সর্বদা ভাঙার ভয়।
মায়ার জালে জড়িয়ে আছি,
আশার স্বপ্নেই বিভোর আছি।
নিত্য নুতন স্বপ্নের জাল বুনি,
গেঁথে চলি স্বপ্নের ভাবনা গুলি।
ডাক আসলেই যেতে হবে,
পুতুল খেলাও সাঙ্গ হবে।
সেইদিন আর দূর কোথায়,
যেতেই হবে একলা সেথায়।
পড়ে রবে ইট পাথর সোনা দানা,
শেষের দিনটাই অজানা।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
=========================
Comments
Post a Comment